Interviews
কৃষককে সমৃদ্ধশালী করতে হবে -ড. এফএইচ আনসারী
“মানুষের কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। তবে যে কাজই করিনা কেন সবার আগে ভাবতে হবে সমাজ ও দেশের কল্যাণের কথা। নিজের উন্নতির পাশাপাশি ভাবতে হবে সমাজ ও রাষ্ট্রের উন্নতি। তবেই সফলতা আপনার কাছে অধরা থাকবেনা। আমার জীবনে একটা সফলতা আরেকটা সফলতাকে নেতৃত্ব দিয়েছে। আমি যে কাজই করি, সবার আগে সোসাইটি বা সমাজের লাভের বিষয়টি মাথায় থাকে। এতে করে আমার নিজের যেমন লাভ হয়েছে, সমাজেরও হয়েছে। বাংলাদেশের কৃষি ব্যবসা জগতে ‘এসিআই লিমিটেড’ এর আজকের যে অবস্থান এবং সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে, তা এসব চিন্তাভাবনারই ফসল।
দেশে মোটরসাইকেল উৎপাদক হওয়ার সুযোগ আছে - সুব্রত রঞ্জন দাস
কৃষি যন্ত্রপাতি আমদানি করে দীর্ঘদিন ধরে দেশে মোটরসাইকেল বাজারজাত করছে এসিআই মোটরস। গত বছর জাপানি ব্র্যান্ড ইয়ামাহা মোটরসাইকেলের বাজারজাতের দায়িত্ব পায় তারা। বাংলাদেশের মোটরসাইকেলের বাজারের সম্ভাবনা, উৎপাদন, চালকের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস। সাক্ষাৎকার নিয়েছেন
বিনিয়োগ বাড়াতে অবকাঠামো জরুরি : সৈয়দ আলমগীর
একটি শ্লোগানই কোনো পণ্যকে মার্কেট লিডারে পরিণত করতে পারে, বাংলাদেশে একমাত্র তিনিই তা প্রমাণ করেছেন। প্রায় দুই দশক আগে তিনি সৃষ্টি করেন এক কালজীয় স্লোগান, ‘একশ ভাগ হালাল’। এই স্লোগান দিয়ে তিনি দেশে হৈ চৈ ফেলে দেন। আলোচিত এই স্লোগানই অ্যারোমেটিক সাবান অন্যসব নামি ব্রান্ডের সাবানগুলোকে হুমকির মধ্যে ফেলে দেয়। স্লোগানটির কারণেই তখন অ্যারোমেটিক সাবান মার্কেট লিডারে পরিণত হয়। তার এই সাফল্যের কারণেই তাকে বাংলাদেশের ফিলিপ কটলার বলা হয়। অবশ্য ফিলিপ কটলারও তাকে স্বীকৃতি দিয়েছেন। ফিলিপ কটলার তার সর্বশেষ গ্রন্থের একটি চ্যাপ্টারে সৈয়দ আলমগীরের সাফল্য এবং তার কার্যক্রম নিয়ে লিখেছেন।