Interviews
slide bottom shade
দায়বদ্ধতা প্রতিষ্ঠানকে অনেকদূর নিয়ে যেতে পারে
দায়বদ্ধতা প্রতিষ্ঠানকে অনেকদূর নিয়ে যেতে পারে
মানুষের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা একটি প্রতিষ্ঠানকে অনেক দূর নিয়ে যেতে পারে। শুধু মুনাফার আশায় ব্যবসা করলে তা বেশি দিন টেকে না।
সময় এসেছে মাটির নিচে পানি সংরক্ষণের
সময় এসেছে মাটির নিচে পানি সংরক্ষণের
স্বাধীনতা পরবর্তী সময় থেকেই সেচ কার্যক্রমে সরকার যথেষ্ট সহায়তা দিচ্ছে। অবকাঠামো উন্নয়ন ও নীতি সহায়তার পাশাপাশি কৃষককে সরাসরি সহায়তা করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ নিয়ে কাজ করছে। উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চলে অবকাঠামো সরকার তৈরি করে দিয়েছে। এর পর পানি ব্যবস্থাপনা সোসাইটির ওপর ছেড়ে দিয়েছে, এটা খুব ভালো ব্যবস্থা। এটার পুনরাবৃত্তি ঘটলে ভালো হবে। এ পদ্ধতিটাকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বলা যেতে পারে। পুকুর করা, পানি আটকে রাখা, নদীতে বাঁধ দেয়ার কাজ বেসরকারি প্রতিষ্ঠানকে দিতে পারে বা উপজেলা-ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দিতে পারে। যেভাবে অবকাঠামো উন্নয়ন হচ্ছে, তা আরো ব্যাপক আকারে করে ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দিতে পারে। তাহলে আমার মনে হয়, সেচের ক্ষেত্রে আর কোনো সাবসিডি লাগবে না।
কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছে দেয়াই এই সময়ের বড় চ্যালেঞ্জ
কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছে দেয়াই এই সময়ের বড় চ্যালেঞ্জ
কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছে দেয়াই এই সময়ের বড় চ্যালেঞ্জ
ইনটেনসিভ ফিস কালচারে মাছ উৎপাদন বাড়বে দশ গুণ
ইনটেনসিভ ফিস কালচারে মাছ উৎপাদন বাড়বে দশ গুণ
টপ মাইন্ড শেয়ারিং ব্র্যান্ড হতে চাই
টপ মাইন্ড শেয়ারিং ব্র্যান্ড হতে চাই
২০০৭ সালে যাত্রা শুরু করা এসিআই মোটরস ২০১৬ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে। ইয়ামাহা মোটরসাইকেল বিশ্বমানের প্রযুক্তি ও নজরকাড়া আউটলুকের কারণে পথচলার শুরুতেই জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বের দ্বিতীয় সেরা ব্র্যান্ড ইয়ামাহার ১২৫ সিসি থেকে ১৫০ সিসি পর্যন্ত বিভিন্ন মডেল ইতিমধ্যেই বাইকারদের মন জয় করেছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ২৪ মাসের কিস্তিতে পছন্দের মডেল কেনার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। যন্ত্রাংশের দাম কমানোর পাশাপাশি সেবাধর্মী মানসিকতা নিয়ে বিক্রয়-পরবর্তী সার্ভিসিং নিশ্চিত করার চেষ্টা করছে এসিআই মোটরস। কালের কণ্ঠ'র সিনিয়র রিপোর্টার আবুল কাশেমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইয়ামাহা মোটরসাইকেল ও বাইকারদের স্বার্থরক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস
কৃষকের জন্য মোটরসাইকেল এখন দরকারি, বিলাসিতা নয়
কৃষকের জন্য মোটরসাইকেল এখন দরকারি, বিলাসিতা নয়
আমাদের মিশন কৃষকের সম্পদ বৃদ্ধি করা। কৃষকের সম্পদ বৃদ্ধির সঙ্গে সামগ্রিক উন্নতি হবে। তার স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। বাড়িঘর করবে। ছেলে-মেয়ের পড়াশোনা করাবে। দেশ বিদেশে ঘুরবে। এতে তো গতি বাড়াতে হবে। আগে গরুগাড়িতে চড়াতাম। তারপর পাওয়ার টিলারে চড়ালাম। এরপর ট্রাক্টর। ট্রাক্টরের গতি পাওয়ার টিলরের চেয়ে বেশি। এভাবে গতি বাড়ছে। এখন আমরা কৃষককে মোটরসাইকেলে চড়াতে চাই। মানুষের গন্তব্য এখন অনেক উঁচুতে। জাপান যেভাবে এগিয়েছে; চায়না এগিয়েছে। আমার দেশের কৃষকও সেভাবে এগোবে'।– এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক এবং সি ই ও ড.এফ.এইচ আনসারি বাংলাদেশের কৃষকদের এভাবেই দেখতে চাইছেন। এটি আসলে কিভাবে সম্ভব সে বিষয়ে ও কৃষির আরও অনেক বিষয় নিয়ে তার ভাবনা শেয়ার করেছেন আজকের বাজার ও আজকের বাজার টেলিভিশন এবি টেলিভিশনের সঙ্গে। তার সঙ্গে কথপোকথনের উল্লেখযোগ্য অংশ তারই ভাষায় প্রকাশ করা হলো।
স্বাধীন দেশে এই প্রথম ভ্যাট দিতে হবে কৃষককে : এফ এইচ আনসারী
স্বাধীন দেশে এই প্রথম ভ্যাট দিতে হবে কৃষককে : এফ এইচ আনসারী
বাংলাদেশ সরকার কৃষি খাত নিয়ে একটি পরিকল্পনা করেছে। পরিকল্পনাটা হলো, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে । এ বিষয়ে যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার লক্ষ্য কৃষকের আয় বাড়াতে হবে আর ইল্ড বা উৎপাদনও বাড়াতে হবে । এ দুটো জিনিস হওয়ার পর যেটা করতে হবে টেকনোলজি নিয়ে আসতে হবে। কৃষি ও কৃষকের জন্য যেটা খুব দরকার । এই কাজটা সরকার গত কয়েক বছর ধরে করে যাচ্ছে। কৃষি যন্ত্রপাতিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকার ভর্তুকি দিচ্ছে। ধান লাগানোর যন্ত্রপাতিতে ৫০ ভাগ ভর্তুকি দিচ্ছে, আবার ধান কাটার যন্ত্রপাতিতেও ৫০ পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে। তাহলে দাঁড়ালো কী? সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে যন্ত্রপাতি প্রমোট করার কাজে। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা। অর্থাৎ সরকারের কিন্তু একটা নির্দিষ্ট গোল আছে এবং সেভাবে সব কিছু হয়ে আসছে।
দেশীয় ফলমূলে ফরমালিন নেই:ড.এফএইচ আনসারী
দেশীয় ফলমূলে ফরমালিন নেই:ড.এফএইচ আনসারী
প্রথমেই একটা আনন্দের খবর দেওয়া যাক; সম্প্রতি প্রতিটি পত্রিকায়ই সরকার বিজ্ঞপ্তি দিয়েছে যে, ফলমূলে এখন আর কোনো ফরমালিন নেই। সরকারের এ সমর্থনটা আমাদের দেশের কৃষকের জন্য বড় ব্যাপার। এই ফরমালিনের বিপক্ষে কিন্তু আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। এখানে শাক সবজি চাষ করা হয়। এসবের ওপর নির্ভর করে অনেক পরিবারের জীবিকা। অথচ এই ফরমালিনের কারনে কিন্তু কৃষকদের একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। মানুষ সহজে কিছু কিনতে চাইত না, কারণ তারা মনে করতো এসবে ফরমালিন আছে। এখন সরকারের এ ধরনের প্রচার বা উদ্যোগের মাধ্যমে ফরমালিন সমস্যার সমাধান হবে।