Interviews
কৃষিতে বিপ্লব রত্ন সার
বাংলাদেশের কৃষকদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করতে এসিআই বিশেষ উদ্যোগ নিয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্র্রামে বাস করে। আর সেখানকার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত। কিন্তু প্রযুক্তির এই যুগে আমাদের কৃষকরা এখনও অজ্ঞ।
স্বচ্ছ স্থিতিশীল পলিসি ও শক্তিশালী ডেইরি বোর্ড অতি জরুরি
গরু থেকে কিন্ত অনেক ধরনের উপাদান পাওয়া সম্ভব। ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকালে বলতে পারি যে, তারা গোবরকে সার হিসেবে জমিতে দিয়ে ভালো ফসল উৎপাদন করতে পারছে। গরুর দুধ ও মাংস বিক্রি করে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে; অন্যরা দুধ ও মাংস খেয়ে পুষ্টির চাহিদা মেটাতে পারছে। গরুর চামড়া অন্যতম অর্থকরী পণ্যের সংস্থান দিচ্ছে। তার মানে, আপনি যদি সঠিকভাবে গরু পালন করতে পারেন; তাহলে এটি অমিত সম্ভাবনাময় একটি খাত হবে। গো সম্পদকে কেন্দ্র করে সরকার আরো ভাবতে পারে। আরো বেশি উৎপাদন অর্থাৎ বৃহৎ শিল্প খাতের মাধ্যমে আমাদের জিডিপি আরো দ্রুত বৃদ্ধি পেতে পারে – আজকের বাজার ও আজকের বাজার টেলিভিশন এবিটিভির কাছে বাংলাদেশে গরু পালনের অর্থনীতির বিশদ সম্ভাবনার কথা বলেছেন এসিআই এগ্রিবিজনেসের এমডি, ড.এফ এইচ আনসারী। তাঁর সঙ্গে কথপোকথনের চুম্বক অংশ তাঁরই ভাষায় প্রকাশ করা হলো।