এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতার বাছাই পর্ব
এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতার বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড বিগত ১৫ এপ্রিল তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের প্রতিযোগীদের মাঝে উপস্থিত হন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বনামধন্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফারজানা ব্রাউনিয়া। আয়োজনটির সমন্বয়কারী হিসেবে ছিলেন ‘আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান।
বাছাই পর্বের বিচারকদের তালিকায় ছিলেন প্রথিতযশা ৭ জন অভিনয়শিল্পী, রন্ধন তারকা ও ভোজন রসিক। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তুষার খান, আমীরুল ইসলাম, রিতা মুজিব, মেহেরুন্নেসা, জেবুন্নেসা, কানিজ ফাতেমা রিপা ও মাহবুবা রেজা নুর। ফরিদুর রেজা সাগর বলেন, “জাতীয় পর্যায়ের ভর্তা প্রতিযোগিতা আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার প্রচেষ্টা করবো। “
এই রাউন্ডে মজাদার নানান সব ভর্তা পরিবেশন করেন দেশের নানান প্রান্ত থেকে আগত ৬০ জন রন্ধনশিল্পী। তাঁদের মাঝে থেকে বিজ্ঞ বিচারকেরা বেছে নেন ১২ জন শীর্ষ প্রতিযোগীকে। এই প্রতিযোগীরা হলেন-
- তানজিমা আক্তার
- কাঁচা আমের দই ভর্তা
- শামসুন নাহার
- মুরগির মাংসের ভর্তা
- রাজিয়া কাশেম
- লাউশাক চ্যাপাশুটকি ভর্তা
- খালেদা খানম
- লেমন গ্রাশে ইলিশ ভর্তা
- সৈয়দ রাহাত হোসেন
- মাছ ও মাংসের শুটকির ভর্তা
- বদরুন নাহার
- সরিষা ভর্তা
- গাজী শাহেদুর রহমান
- গরুর মাংসের ভর্তা
- হাসিনা আক্তার
- মিষ্টি আলুর ঝাল ভর্তা
- রুকসানা পারভিন
- আম টমেটো ভর্তা
- জাহানারা লাইজু (নীপা)
- বায়িং মাছের নারকেল ভর্তা
- এস. এস সালেহ বায়জীদ
- ইলিশ মাছ ও আলুর ভর্তা
- সুলতানা মাকসুদ
- বাদাম ভর্তা
আগামী ২২ এপ্রিল প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে থাকছে ফাইনাল গালা রাউন্ড, যেখানে নির্বাচিত হবেন ৩ জন বিজয়ী। এই পর্বের বিচারক হিসাবে থাকবেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।