slide bottom shade

ACI PURE Mustard Oil-Ananda Alo National Bhorta Competition 2017 Gala Program

গত ২৮ এপ্রিল শুক্রবার হয়ে গেল এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা ২০১৭- এর গালা রাউন্ড। এই অনুষ্ঠানের মাধ্যমে বাছাই করা হয়েছে দেশসেরা তিন ভর্তা রন্ধনশিল্পীকে। আয়োজনটি অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন চ্যানেল আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। তাঁরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং অন্যান্য পুরস্কার তুলে দেবার দায়িত্বটিও পালন করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় এবং সঞ্চালনা করেন মৌসুমী বড়ুয়া।

অনুষ্ঠানের সর্বশেষ এই রাউন্ডটিতে ১২ জন প্রতিযোগীর উপস্থিত তৈরি ভর্তা থেকে বিজয়ীদের নির্বাচন করেন ৩ জন বিচারক অভিনেতা আফজাল হোসেন, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। আগামী ৫ মে শুক্রবার বিকাল ৫.২০ ঘটিকায় চ্যানেল আই-তে সম্প্রচারিত হবে এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা ২০১৭ গালা প্রোগ্রামটি।

বিজয়ীদের বৃত্তান্তঃ

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিক্রমপুরের খালেদা খানম তুলি। তিনি তৈরি করেছিলেন বেলে মাছ আর মাশরুম দিয়ে ভর্তা, যা পরিবেশন করা হয়েছিল বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার ‘বৌআ’র সাথে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন শামসুন নাহার সাথী। তাঁর তৈরি পদটি ছিল টাকি মাছের ভর্তা।

তৃতীয় স্হান অধিকার করেন সৈয়দ রাহাত হোসেন। তিনি পরিবেশন করেন চিংড়ি ও কুমড়ো বিচির মাখানো ভর্তা।

উল্লেখ্য যে দেশের নানান প্রান্ত থেকে আসা শতাধিক ভর্তার রেসিপির মধ্য থেকে সেরা ৬০টি রেসিপি নিয়ে গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয় এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা ২০১৭ –এর বাছাই পর্ব।