‘লোভল উদ্যোক্তার কথা’: আধুনিক কৃষির অগ্রযাত্রায় এ সি আই মটরস্
কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দেশের পরিশ্রমী কৃষি উদ্যোক্তারা। তাঁদের অভিজ্ঞতা, সাফল্যের গল্প ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে লোভল হারভেস্টার উদ্যোক্তাদের জন্য এ সি আই মটরস্ আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠান ‘লোভল উদ্যোক্তার কথা’। এই আয়োজনে লোভল হারভেস্টার নিয়ে উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা, ব্যবসায়িক সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। লোভল হারভেস্টার উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে আধুনিক কৃষির অগ্রযাত্রায় একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এ সি আই মটরস্।