কল্যাণপুরে স্বপ্নের নতুন আউটলেট চালু
রাজধানীর কল্যাণপুরে দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু হয়েছে। গতকাল সোমবার কল্যাণপুরের নাভানা গার্ডেন রোডের সানমুন স্টার প্লাজা ভবনে প্রতিষ্ঠানটির ৯৩০তম আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্বপ্নের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস সৌরভ পল মিথুন, সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মো. মাহবুব শিকদার এবং এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সানমুন স্টার প্লাজার পক্ষ থেকে ছিলেন মো. মিজানুর রহমান ও অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের আরো কাছাকাছি পৌঁছাতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করছে স্বপ্ন। কল্যাণপুরের নতুন আউটলেটের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য পরিবেশে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
নতুন আউটলেটে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্যের পাশাপাশি তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ ও দ্রুত সেবার মাধ্যমে গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন মূল্যছাড় ও আকর্ষণীয় অফার চালু করা হয়েছে। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত অফার ও সাশ্রয়ী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বপ্ন।