এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে দেশের বাজারে পুনঃউন্মোচন
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এসসি জনসন এবং বাংলাদেশে তাদের ব্যবসায়িক অংশীদার এসিআই যৌথভাবে দেশের বাজারে পুনঃউন্মোচন করেছে উন্নতমানের এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে। ২১ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসি জনসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাফায়াত ইউসুফ, কোম্পানির বাংলাদেশ ও কম্বোডিয়ার মার্কেটিং লিড সুকুমার সরকার, এসিআই পিএলসির চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা, প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম ও নির্বাহী পরিচালক মো. কামরুল হাসান, এসিআই ফর্মুলেশন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস।